Beschrijving
ঠাকুরমা’র ঝুলি (ছবি সহ) বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় ও বহুলপঠিত রূপকথার সংকলন । গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ সালে । গ্রন্থভূক্ত রচনাগুলো পুরোপুরি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৌলিক কিছু নয়, অবিভক্ত বাংলাদেশের লোক সমাজে যুগ যুগ ধরে প্রচলিত রূপকথার সংগ্রহ সম্ভার মাত্র । তবে, সংগৃহীত হলেও, সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লিখনভঙ্গির গুণে গ্রন্থভুক্ত গল্পগুলো অতুলনীয় শিশু-মনোরঞ্জক সাহিত্যকর্ম হয়ে উঠেছে, অর্জন করেছে মৌলিক রচনার গুণ-বৈশিষ্ট্য । দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সেই জাদুকর, যার হাতের ছোঁয়ায় সংগৃহীত রূপকথাগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জল হয়ে উঠেছে । তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘ঠাকুরমার ঝুলি’ হাতে পেয়ে বলেছিলেন, \





